Headlines

সতর্কতার পরও ব্যবস্থা নয়! খোয়াই স্কুলে ভীমরুলের হামলায় আহত ৩ ছাত্র

খোয়াই, ৩১ জুলাই: খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রাথমিক বিভাগে ভীমরুলের আক্রমণে তিনজন ছাত্র আহত হওয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আহতদের দ্রুত প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং তারা বর্তমানে সুস্থ রয়েছেন বলে জানা গেছে।ঘটনার পর ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকরা। তাঁদের অভিযোগ, প্রায় এক মাস আগেই বিদ্যালয় ভবনে ভীমরুলের চাক থাকার বিষয়টি স্কুল কর্তৃপক্ষকে জানানো হয়েছিল। কিন্তু সময়মতো কার্যকর ব্যবস্থা না নেওয়ায় আজ এই অনভিপ্রেত ঘটনা ঘটেছে। আগে থেকেই সতর্ক করা হলেও কেন ঝুঁকি দূর করা হলো না, সেই প্রশ্ন তুলেছেন তাঁরা।অন্যদিকে, বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ভীমরুলের চাক অপসারণের জন্য তারা সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে। তবে নিরাপত্তাজনিত কারণে বিশেষজ্ঞদের সহায়তা ছাড়া তাৎক্ষণিকভাবে চাক অপসারণ সম্ভব হয়নি বলে দাবি তাদের।ঘটনার পর বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। অভিভাবকদের দাবি, অবিলম্বে ভীমরুলের চাক অপসারণ করে বিদ্যালয় চত্বরে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *