Headlines

রাজ্যেই অঙ্গ প্রতিস্থাপনের লক্ষ্যে জোর, জাতীয় অঙ্গদান দিবসে সচেতনতার বার্তা

আগরতলা: অঙ্গদানের গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং ভবিষ্যতে রাজ্যেই অঙ্গ প্রতিস্থাপনের পরিকাঠামো গড়ে তোলার লক্ষ্য নিয়ে সোমবার আগরতলার প্রজ্ঞা ভবনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে জাতীয় অঙ্গদান দিবস–২০২৬ উদযাপন করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সচিব কিরণ গিত্তে, আগরতলা সরকারি মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডা. তপন মজুমদার, আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকারসহ স্বাস্থ্য দপ্তরের অন্যান্য আধিকারিক ও বিশিষ্ট অতিথিরা।অনুষ্ঠানের শুরুতে অতিথিরা প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে জাতীয় অঙ্গদান দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে অঙ্গদানের প্রয়োজনীয়তা, মৃত্যুর পর অঙ্গদানের মাধ্যমে একাধিক মানুষের জীবন বাঁচানোর সম্ভাবনা এবং রাজ্যে অঙ্গ প্রতিস্থাপনের আধুনিক ব্যবস্থা গড়ে তোলার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।বক্তারা বলেন, অঙ্গদান শুধুমাত্র একটি মানবিক উদ্যোগ নয়, এটি বহু অসহায় রোগীর জীবনে নতুন আশার আলো জ্বালাতে পারে। তাই সমাজের সর্বস্তরের মানুষকে অঙ্গদানের বিষয়ে ইতিবাচক মানসিকতা গড়ে তোলার আহ্বান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *