আগরতলা: চার মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর মৃত্যুকে কেন্দ্র করে সোমবার আইজিএম হাসপাতালে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। মৃতার নাম কবিতা দেববর্মা। তাঁকে রাধাপুর থানার অন্তর্গত বেলবাড়ি এলাকা থেকে আশঙ্কাজনক অবস্থায় আইজিএম হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।হাসপাতাল সূত্রে জানা যায়, মৃতার পরিবার ময়নাতদন্ত ছাড়াই মরদেহ বাড়িতে নিয়ে যেতে চাইলে চিকিৎসকরা নিয়ম অনুযায়ী ময়নাতদন্ত ছাড়া দেহ হস্তান্তর করতে অস্বীকৃতি জানান। এ নিয়ে হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে।পরিস্থিতি নিয়ন্ত্রণে পশ্চিম আগরতলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ওসি সঞ্জিত সেন মৃতার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে আইনগত প্রক্রিয়ার গুরুত্ব বোঝান। পরে পরিবারের সদস্যরা ময়নাতদন্তে সম্মতি দেন।জানা গেছে, মৃতা কবিতা দেববর্মা চার মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছে পুলিশ।
৪ মাসের অন্তঃসত্ত্বার মৃত্যু, ময়নাতদন্ত ঘিরে আইজিএমে উত্তেজনা
