আগরতলা, ২৮ জুলাই: জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসনের ত্রিপুরা সফরকে ঘিরে শুরু হয়েছে প্রস্তুতি। রাজ্যে তাঁর একাধিক কর্মসূচি রয়েছে বলে জানিয়েছেন ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেববর্মন।এই সফর উপলক্ষে আগরতলায় সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে ঝর্ণা দেববর্মন জানান, জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসনের সফরকালে রাজ্যের মহিলাদের বিভিন্ন সমস্যা, সুরক্ষা, ক্ষমতায়ন এবং উন্নয়নমূলক বিষয় নিয়ে আলোচনা করা হবে।সফরের অংশ হিসেবে বিভিন্ন সরকারি সংস্থা, মহিলা সংগঠন ও সংশ্লিষ্ট মহলের সঙ্গে বৈঠক করার কর্মসূচি রয়েছে বলেও তিনি জানান। পাশাপাশি রাজ্যে মহিলাদের জন্য চলমান বিভিন্ন প্রকল্প ও উদ্যোগ সম্পর্কেও পর্যালোচনা করা হবে।ঝর্ণা দেববর্মন বলেন, মহিলাদের অধিকার রক্ষা ও তাদের উন্নয়নের লক্ষ্যে জাতীয় মহিলা কমিশনের এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজ্যের মহিলা সংক্রান্ত বিভিন্ন বিষয় জাতীয় স্তরে তুলে ধরার ক্ষেত্রেও এই সফর কার্যকর ভূমিকা নেবে বলে আশা প্রকাশ করেন তিনি।
রাজ্যে আসছেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন, একাধিক কর্মসূচি ঘিরে প্রস্তুতি তুঙ্গে
