আগরতলা, ২৮ জুলাই: গাড়ি কেনাবেচাকে কেন্দ্র করে টাকা দাবির অভিযোগ উঠল। ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে পশ্চিম থানার দ্বারস্থ হয়েছেন শুভঙ্কর কর্মকার।অভিযোগকারী শুভঙ্কর কর্মকারের দাবি, তুলসীবতী গাড়ি সিন্ডিকেটে গাড়ি কেনাকে কেন্দ্র করে বিজেপি কর্মী তনুজ দাস গুপ্ত তার কাছে ৫০ হাজার টাকা দাবি করেন। ওই টাকা না দিলে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।ঘটনার পর আতঙ্কিত হয়ে শুভঙ্কর কর্মকার বিষয়টি নিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি ঘটনার নিরপেক্ষ তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।অভিযোগের ভিত্তিতে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। যদিও অভিযোগের বিষয়ে অভিযুক্তের কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। তদন্তের পরই ঘটনার প্রকৃত সত্য সামনে আসবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট মহল।
গাড়ি কেনাবেচাকে কেন্দ্র করে ৫০ হাজার টাকা দাবির অভিযোগ, থানায় অভিযোগ শুভঙ্কর কর্মকারের
