Headlines

রাতে শেষ কথা, সকালে ছেলের নিথর দেহ! মেলাঘরে যুবকের রহস্যজনক মৃত্যু

মেলাঘর, ২৮ জুলাই: রাতে ছেলের সঙ্গে শেষবার কথা বলেছিলেন বৃদ্ধ বাবা। কিন্তু সকালে ঘুম থেকে উঠে দেখলেন ছেলের নিথর দেহ। মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মেলাঘর থানার উত্তর জুমেরঢেপা এলাকায়।মৃত যুবকের নাম কমলেশ চক্রবর্তী। পরিবার সূত্রে জানা যায়, ঘটনার আগের রাতে কমলেশের সঙ্গে তার বাবার কথা হয়েছিল। এরপর সকালে ঘুম থেকে উঠে পরিবারের সদস্যরা তাকে মৃত অবস্থায় দেখতে পান।ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে মেলাঘর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।কমলেশ চক্রবর্তীর মৃত্যুর প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *