সোনামুড়ার আড়ালিয়া এসবি স্কুলে শিক্ষক সংকটকে ঘিরে উদ্বেগ বাড়ছে। পর্যাপ্ত শিক্ষক না থাকায় বিদ্যালয়ের স্বাভাবিক পঠনপাঠন ব্যাহত হচ্ছে বলে অভিযোগ অভিভাবক ও স্থানীয়দের। দীর্ঘদিন ধরে এই সমস্যা চললেও কার্যকর পদক্ষেপ না হওয়ায় ক্ষোভ তৈরি হয়েছে।অভিভাবকদের অভিযোগ, বিদ্যালয়ে শিক্ষকের সংখ্যা প্রয়োজনের তুলনায় কম থাকায় একাধিক শ্রেণির পড়াশোনা সামলাতে সমস্যায় পড়ছেন শিক্ষকরা। এর সরাসরি প্রভাব পড়ছে ছাত্রছাত্রীদের শিক্ষার উপর। নিয়মিত ক্লাস নেওয়া এবং প্রতিটি পড়ুয়ার প্রতি পর্যাপ্ত নজর দেওয়াও কঠিন হয়ে উঠছে বলে জানা গেছে।স্থানীয়দের দাবি, বিদ্যালয়ে দ্রুত প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক নিয়োগ বা পদায়ন করা হোক। শিক্ষার পরিবেশ স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট দপ্তরকে দ্রুত হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন অভিভাবকরা।শিক্ষক সংকট দ্রুত সমাধান না হলে আগামী দিনে পড়ুয়াদের শিক্ষাজীবনে আরও বড় প্রভাব পড়তে পারে—এমন আশঙ্কাই প্রকাশ করছেন অভিভাবক ও স্থানীয়রা।
শিক্ষক সংকটে সোনামুড়ার আড়ালিয়া এসবি স্কুল!
