সোনামুড়া থানা এলাকার এনসি নগর–উনকোটি নগর সীমান্ত সড়কের পাশে টহলদারির সময় বিপুল পরিমাণ শুকনো গাঁজা উদ্ধার করেছে পুলিশ।টহল চলাকালীন রাস্তার পাশে ৪৬ কেজি শুকনো গাঁজা পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। এরপর সমস্ত আইনি প্রক্রিয়া মেনে গাঁজাগুলি বাজেয়াপ্ত করা হয়। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৩ লক্ষ টাকা বলে জানা গেছে।ঘটনার পর সোনামুড়া থানার পুলিশ তদন্ত শুরু করেছে। গাঁজাগুলির প্রকৃত মালিক কে এবং কী উদ্দেশ্যে সেখানে রাখা হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।
সোনামুড়ায় ৪৬ কেজি গাঁজা উদ্ধার, বাজারমূল্য প্রায় ২৩ লক্ষ টাকা!
