বিশালগড় থানার পুলিশের অভিযানে হেরোইন ও নেশার ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ধৃত ব্যক্তির নাম অসিত রায়, বাড়ি অফিস টিলা এলাকায় বলে জানা গেছে।পুলিশ সূত্রে খবর, দীর্ঘদিন ধরে বিশালগড়ের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে নেশাজাতীয় সামগ্রী বিক্রির অভিযোগ ছিল অসিত রায়ের বিরুদ্ধে। গোপন সংবাদের ভিত্তিতে হরিশনগর চা-বাগান এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে বিশালগড় থানার পুলিশ। তল্লাশিতে তার কাছ থেকে হেরোইন ও ট্যাবলেট উদ্ধার হয়েছে বলে পুলিশের দাবি।ঘটনায় NDPS আইনে মামলা নম্বর ৭৭/২৬ দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। ধৃত অভিযুক্তকে শুক্রবার আদালতে পেশ করা হবে। উদ্ধার হওয়া মাদকদ্রব্যের পরিমাণ ও অভিযানের অন্যান্য বিস্তারিত তথ্য তদন্তের স্বার্থে পুলিশ খতিয়ে দেখছে।
হেরোইন-ট্যাবলেটসহ নেশা কারবারি গ্রেফতার, বিশালগড়ে পুলিশের অভিযান
