আগরতলা: গৌরবময় ৪০ বছরের পথচলা পূর্ণ করল ত্রিপুরা বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শুক্রবার বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত হয় বিশেষ অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক ড. মানিক সাহা।অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের চার দশকের শিক্ষা, গবেষণা ও বিভিন্ন ক্ষেত্রে অবদানের কথা তুলে ধরা হয়। প্রতিষ্ঠার পর থেকে উচ্চশিক্ষার প্রসারে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা এবং আগামী দিনে শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে আরও এগিয়ে যাওয়ার প্রত্যাশার কথাও উঠে আসে।অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আধিকারিক এবং বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন। ৪০তম প্রতিষ্ঠা দিবস ঘিরে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ছিল উৎসবের আবহ।
৪০ বছরে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়, প্রতিষ্ঠা দিবসে মুখ্যমন্ত্রীর উপস্থিতি
