Headlines

৫ দিন বিদ্যুৎহীন চণ্ডীপুর! পানীয় জলের সংকটে রাস্তায় প্রমীলা বাহিনী

দীর্ঘ ৪ থেকে ৫ দিন ধরে বিদ্যুৎহীন চণ্ডীপুর বিধানসভার গৌরনগর গ্রাম পঞ্চায়েতের কেন্দ্রীয় বিদ্যালয় কামরাঙ্গা বাড়ি সংলগ্ন এলাকা। বিদ্যুৎ বিভ্রাটের পাশাপাশি পানীয় জলের সংকটে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।পরিস্থিতিতে ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। বিদ্যুৎ ও পানীয় জল পরিষেবা দ্রুত স্বাভাবিক করার দাবিতে আজ কেন্দ্রীয় বিদ্যালয় সংলগ্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় মহিলারা।অবরোধের খবর পেয়ে কৈলাসহর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও অভিযোগ, বিদ্যুৎ দপ্তর ও পানীয় জল দপ্তরের কোনও আধিকারিক সেখানে উপস্থিত হননি। ফলে ক্ষোভ আরও বাড়তে থাকে।অবরোধের কারণে রাস্তার দু’পাশে বহু যানবাহন আটকে পড়ে। একই সঙ্গে কেন্দ্রীয় বিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও যানজটে আটকা পড়েন।দীর্ঘদিন ধরে বিদ্যুৎ ও পানীয় জলের সমস্যায় ভোগা এলাকাবাসীর দাবি, দ্রুত সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা ঘটনাস্থলে এসে সমস্যার সমাধান করুন এবং পরিষেবা স্বাভাবিক করা হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *