Headlines

৭ বছর ধরে জলসংকট! ধর্মনগরে সড়ক অবরোধ, ৭ দিনের আশ্বাসে উঠল বিক্ষোভ

দীর্ঘ সাত-আট বছর ধরে পানীয় জলের তীব্র সংকটে ভুগছেন ধর্মনগরের প্রত্যেকরায় গ্রাম এলাকার বাসিন্দারা। বারবার আবেদন জানিয়েও সমস্যার স্থায়ী সমাধান না হওয়ায় সোমবার সকালে ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। পানীয় জলের দাবিতে নতুন বাজার এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান তাঁরা।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকায় দীর্ঘদিন ধরে বিশুদ্ধ পানীয় জলের পর্যাপ্ত ব্যবস্থা নেই। বাধ্য হয়ে কেউ কেউ জল কিনে ব্যবহার করছেন। আর্থিকভাবে অসচ্ছল পরিবারগুলির অনেকে বর্ষার জল কিংবা পুকুরের অপরিষ্কার ও আয়রনযুক্ত জল পান করতে বাধ্য হচ্ছেন। এর ফলে শিশু ও প্রবীণদের মধ্যে বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দিচ্ছে বলেও অভিযোগ।গ্রামবাসীদের দাবি, পঞ্চায়েত প্রতিনিধি থেকে শুরু করে বিধায়ক ও প্রশাসনের বিভিন্ন স্তরে একাধিকবার লিখিত আবেদন জানানো হলেও সমস্যার স্থায়ী সমাধান হয়নি। শেষ পর্যন্ত বাধ্য হয়ে সকাল সাড়ে ৮টা নাগাদ তাঁরা পথ অবরোধে নামেন। অবরোধের জেরে নতুন বাজার এলাকায় যান চলাচল ব্যাহত হয়।বিক্ষোভকারী গ্রামবাসী বিশাল দাস জানান, আয়রনযুক্ত অপরিষ্কার জল পান করতে গিয়ে এলাকার মানুষের শারীরিক সমস্যা বাড়ছে। কয়েক হাজার মানুষের এই এলাকায় দীর্ঘদিন ধরে পানীয় জলের সংকট থাকলেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান ধর্মনগরের অতিরিক্ত মহকুমা শাসক হেমেন্দু বিকাশ পাল। তিনি বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন এবং �⁠সাত দিনের মধ্যে পানীয় জলের সমস্যা সমাধানের আশ্বাস দেন। প্রশাসনের প্রতিশ্রুতির পর গ্রামবাসীরা অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।তবে �⁠সাত দিনের মধ্যে সমস্যার সমাধান না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন গ্রামবাসীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *