খাদ্য নিরাপত্তা বজায় রাখতে বুধবার আগরতলা শহরের বিভিন্ন খাবারের দোকানে বিশেষ অভিযান চালায় খাদ্য সুরক্ষা দপ্তর। অভিযানে নেতৃত্ব দেন দপ্তরের ডেজিগনেটেড অফিসার Dr. Amartya Debnath সহ অন্যান্য আধিকারিকরা।এদিন শহরের একাধিক খাবারের দোকান পরিদর্শন করে খাদ্যের মান, পরিচ্ছন্নতা, রান্নার পরিবেশ এবং খাদ্য সংরক্ষণের ব্যবস্থা খতিয়ে দেখা হয়। বিভিন্ন দোকানদারদের খাদ্য নিরাপত্তা বিধি কঠোরভাবে মেনে চলার নির্দেশও দেওয়া হয় দপ্তরের পক্ষ থেকে।খাদ্য সুরক্ষা দপ্তরের কর্মকর্তারা জানান, সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখেই নিয়মিত এই ধরনের অভিযান চালানো হচ্ছে। আগামী দিনেও জনস্বার্থে এ ধরনের নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
আগরতলায় খাবারের দোকানে খাদ্য সুরক্ষা দপ্তরের অভিযান, খতিয়ে দেখা হল খাদ্যের মান ও পরিচ্ছন্নতা
