Headlines

দীপাবলিতে শব্দদূষণ রোধে সচেতনতা কর্মসূচি উইমেন্স কলেজের NSS ইউনিটের

কর্মসূচির অংশ হিসেবে NSS স্বেচ্ছাসেবীরা পথচলতি মানুষ, যানবাহন চালক এবং স্কুল-কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন। অতিরিক্ত শব্দের ফলে পরীক্ষার্থীদের পড়াশোনা ও মনোযোগ ব্যাহত হওয়ার পাশাপাশি হৃদরোগীদের নানা সমস্যার সৃষ্টি হতে পারে বলে সাধারণ মানুষকে সচেতন করেন তাঁরা।শব্দদূষণ নিয়ন্ত্রণে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান স্বেচ্ছাসেবীরা। উৎসবের আনন্দ যেন অন্যের অসুবিধার কারণ না হয়, সেই বার্তাও তুলে ধরা হয় এই কর্মসূচির মাধ্যমে।সমগ্র কর্মসূচির পরিচালনায় ছিলেন কলেজের NSS প্রোগ্রাম অফিসার রমা ভট্টাচার্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *