প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনকল্যাণমুখী ও উন্নয়নমূলক শাসনকালের ১২ বছর পূর্তি উপলক্ষে ১৮ সূর্যমনিনগর মণ্ডলের উদ্যোগে বিশেষ পূজার্চনা ও প্রার্থনা সভার আয়োজন করা হয়। এদিন ত্রিপুরা ইউনিভার্সিটি সংলগ্ন রক্ষাকালী মন্দিরে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশসেবায় তাঁর অব্যাহত নেতৃত্ব কামনা করে বিশেষ পূজা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১৮ সূর্যমনিনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা ত্রিপুরা সরকারের মন্ত্রী রামপ্রসাদ পাল, ডুকলি ব্লকের চেয়ারম্যান ভুলন সাহা, মণ্ডলের বিভিন্ন স্তরের নেতৃত্ব এবং বিজেপি কর্মী-সমর্থকরা।এদিনের অনুষ্ঠানে বক্তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশের উন্নয়ন, অবকাঠামোগত অগ্রগতি, জনকল্যাণমূলক প্রকল্পের সম্প্রসারণ এবং আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের মর্যাদা বৃদ্ধির বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা বলেন, গত ১২ বছরে সাধারণ মানুষের কল্যাণে একাধিক ঐতিহাসিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যার সুফল দেশের বিভিন্ন প্রান্তের মানুষ পাচ্ছেন।অনুষ্ঠানের শেষে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দেশের সার্বিক অগ্রগতি কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়। এই কর্মসূচিকে কেন্দ্র করে উপস্থিত কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
মোদি সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে সূর্যমনিনগরে বিশেষ পূজা ও প্রার্থনা সভা
