আগরতলার সাংস্কৃতিক অঙ্গনে এক মনোমুগ্ধকর সংগীত সন্ধ্যার আয়োজন হতে চলেছে। আগামী ১৯ জুন সন্ধ্যা সাড়ে ৫টায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত হবে ‘Resonate Strings: Soulful Saxophone & Flute Melodies’ শীর্ষক বিশেষ সংগীতানুষ্ঠান।এই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বীশার ভট্টাচার্য, বরিষ্ঠ সাংবাদিক সানি দেবরায়-সহ বিশিষ্ট ব্যক্তিবর্গের। স্যাক্সোফোন ও বাঁশির সুরের মূর্ছনায় দর্শকদের এক অনন্য সংগীত অভিজ্ঞতা উপহার দেওয়ার লক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।বুধবার আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে অনুষ্ঠানের বিস্তারিত তুলে ধরেন গ্রীন চিলি রেস্টুরেন্টের দুই কর্ণধার। তাঁরা জানান, সংগীতপ্রেমীদের জন্য এটি হবে এক ব্যতিক্রমী সন্ধ্যা, যেখানে সুরের মাধ্যমে শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যাবে শিল্পীদের পরিবেশনা।অনুষ্ঠানটিকে সফল করে তুলতে সকল সংগীতানুরাগীদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন উদ্যোক্তারা। তাঁদের আশা, এই আয়োজন আগরতলার সাংস্কৃতিক পরিমণ্ডলে নতুন মাত্রা যোগ করবে এবং সংগীতপ্রেমীদের কাছে স্মরণীয় হয়ে
রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ‘Resonate Strings: Soulful Saxophone & Flute Melodies’ — ১৯ জুন সুরের সন্ধ্যা
