Headlines

মোদী সরকারের ১২ বছর পূর্তিতে কৈলাসহরে বিশেষ পূজা-অর্চনা, প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনায় প্রার্থনা বিজেপির

দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে বুধবার কৈলাসহরের নতুন কালীবাড়ি মন্দিরে বিশেষ পূজা-অর্চনা ও প্রার্থনা সভার আয়োজন করে বিজেপি কৈলাসহর মণ্ডল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশসেবার কাজে তাঁর অব্যাহত নেতৃত্ব কামনা করে এই কর্মসূচির আয়োজন করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি কৈলাসহর মণ্ডল সভাপতি প্রীতম ঘোষ, বিজেপি রাজ্য কমিটির সদস্য নীতিশ দে, কৈলাসহর পুর পরিষদের চেয়ারপার্সন চপলা দরায়-সহ দলের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা। বৈদিক মন্ত্রোচ্চারণ এবং ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে পূজা-অর্চনা সম্পন্ন হয়।পূজা শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মণ্ডল সভাপতি প্রীতম ঘোষ বলেন, “এই পবিত্র মুহূর্তে মা কালীর চরণে প্রার্থনা জানাই, যেন মোদীজি সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশসেবার কাজে নিরন্তর শক্তি, সাহস ও প্রেরণা লাভ করেন। পাশাপাশি আমাদের মহান ভারতবর্ষের অগ্রগতি, সমৃদ্ধি, শান্তি ও জাতীয় ঐক্যের জন্যও প্রার্থনা করি।”তিনি আরও বলেন, “‘সবার সহযোগিতা, সবার উন্নয়ন, সবার বিশ্বাস এবং সবার প্রচেষ্টা’— এই মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে ভারত যেন আরও উন্নতির শিখরে পৌঁছে যায়, এটাই আমাদের কামনা। গত ১২ বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশ উন্নয়ন, অবকাঠামো, জনকল্যাণ এবং আন্তর্জাতিক ক্ষেত্রে নতুন উচ্চতায় পৌঁছেছে। আগামী দিনেও দেশের সার্বিক অগ্রগতির এই ধারা অব্যাহত থাকবে বলে আমরা আশাবাদী।”এই কর্মসূচিকে কেন্দ্র করে মন্দির প্রাঙ্গণে ভক্তিমূলক পরিবেশের সৃষ্টি হয় এবং দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। বিজেপি নেতৃত্বের দাবি, প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে দেশ আত্মনির্ভরতা ও উন্নয়নের পথে এগিয়ে চলেছে এবং ভবিষ্যতেও সেই অগ্রযাত্রা অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *