আগরতলা, ১৫ জুন: দীর্ঘক্ষণ ধরে চলা বিক্ষোভ ও উত্তেজনার পর অবশেষে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি নীল কমল সাহা সহ আন্দোলনরত কর্মী-সমর্থকদের গ্রেপ্তার করে পুলিশ। পরে তাদের এ ডি নগর পুলিশ লাইন মাঠে নিয়ে যাওয়া হয়।বেকারত্ব, মূল্যবৃদ্ধি, দুর্নীতি এবং বিভিন্ন জনস্বার্থ সংশ্লিষ্ট দাবিকে সামনে রেখে যুব কংগ্রেসের ডাকা বিক্ষোভ কর্মসূচিতে ব্যাপক সংখ্যক নেতা-কর্মী অংশ নেন। আন্দোলন চলাকালীন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ হস্তক্ষেপ করে এবং এক পর্যায়ে যুব কংগ্রেস সভাপতি নীল কমল সাহা সহ আন্দোলনকারীদের আটক করে।ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। যদিও আন্দোলনকারীদের দাবি, গণতান্ত্রিক আন্দোলনের কণ্ঠরোধ করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অন্যদিকে আইন-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
অবশেষে গ্রেপ্তার যুব কংগ্রেস সভাপতি নীল কমল সাহা, পুলিশ লাইনে নিয়ে যাওয়া হলো আন্দোলনকারীদের
