নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জুনঃ ত্রিপুরার শিল্প ও বাণিজ্য ক্ষেত্রকে আরও গতিশীল ও সম্প্রসারিত করার লক্ষ্যে আগামী ১৬ জুন আগরতলায় অনুষ্ঠিত হতে চলেছে ‘২য় ত্রিপুরা রিভার্স বায়ার-সেলার মিট-২০২৬’। এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের শিল্প ও বাণিজ্য মন্ত্রী সন্তানা চাকমা।আগরতলার হোটেল পোলো টাওয়ার্সে মঙ্গলবার সকাল ১১টা থেকে শুরু হওয়া এই অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন শিল্পোদ্যোগী, ব্যবসায়ী, ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে পারস্পরিক বাণিজ্যিক সম্পর্ক সুদৃঢ় করার লক্ষ্যে মতবিনিময় ও ব্যবসায়িক সম্ভাবনা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হবে।রিভার্স বায়ার-সেলার মিটের মাধ্যমে ত্রিপুরার ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প সংস্থাগুলির উৎপাদিত পণ্য বৃহত্তর বাজারে পৌঁছে দেওয়ার পাশাপাশি নতুন বিনিয়োগ ও ব্যবসায়িক সুযোগ সৃষ্টির সম্ভাবনাও উন্মোচিত হবে বলে মনে করা হচ্ছে।অনুষ্ঠানটি কভার করার জন্য বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিনিধিদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছে তথ্য ও সংস্কৃতি বিষয়ক দপ্তরের নিউজ ব্যুরো।
“আগরতলায় শুরু হচ্ছে দ্বিতীয় ত্রিপুরা রিভার্স বায়ার-সেলার মিট, উপস্থিত থাকবেন শিল্পমন্ত্রী সান্তনা চাকমা”
