Headlines

ত্রিপুরায় সিপিআইএমের শীর্ষ বৈঠক, উপস্থিত এম এ বেবি, মোহাম্মদ সেলিম ও মানিক সরকার

সিপিআইএমের সর্বোচ্চ রাজনৈতিক স্তরের সম্পাদকমণ্ডলীর গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দিতে বুধবার ত্রিপুরায় পৌঁছান দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এম এ বেবি। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন দলের পলিটব্যুরো সদস্য তথা পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম-সহ দলের অন্যান্য শীর্ষ নেতারা।আগরতলায় অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন মানিক সরকার, বিরোধী দলনেতা ও সিপিআইএমের রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী-সহ সম্পাদকমণ্ডলীর সদস্যরা।দলীয় সূত্রে জানা গেছে, বৈঠকে ত্রিপুরার বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক কার্যক্রম, জনমুখী আন্দোলনের রূপরেখা এবং আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি রাজ্যের বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক ইস্যুতেও মতবিনিময় করা হয়।সিপিআইএম নেতৃত্বের এই উচ্চপর্যায়ের বৈঠককে ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং আগামী দিনের রাজনৈতিক কৌশল নির্ধারণে এই বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *