Headlines

যোগে সুস্থতার বার্তা, তেলিয়ামুড়ায় আন্তর্জাতিক যোগ দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও প্রদর্শনী

তেলিয়ামুড়া, ২১ জুন: আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রবিবার তেলিয়ামুড়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়। তেলিয়ামুড়া যুব ও ক্রীড়া বিষয়ক দপ্তর, তেলিয়ামুড়া পুর পরিষদ এবং তেলিয়ামুড়া আর.ডি ব্লকের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার পরিবেশ লক্ষ্য করা যায়।দিনের সূচনায় তেলিয়ামুড়া চিত্রাঙ্গদা কলাকেন্দ্র (টাউন হল) প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে পুনরায় টাউন হল চত্বরে এসে শেষ হয়। র‍্যালিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং সাধারণ মানুষের অংশগ্রহণ অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।পরে টাউন হল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় মূল কর্মসূচি। বৃক্ষে জল সিঞ্চনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন তেলিয়ামুড়ার বিধায়িকা তথা রাজ্য বিধানসভার মুখ্যসচেতক কল্যাণী সাহা রায়। এরপর যোগ প্রদর্শনী, আলোচনা সভা এবং সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া পুর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার, ভাইস চেয়ারম্যান মধুসূদন রায়, মহকুমা প্রশাসনের আধিকারিকবৃন্দসহ বিভিন্ন দপ্তরের কর্মচারীরা।বক্তারা তাঁদের বক্তব্যে যোগব্যায়ামের শারীরিক ও মানসিক উপকারিতার কথা তুলে ধরে নিয়মিত যোগচর্চার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য এবং সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আন্তর্জাতিক যোগ দিবসের তাৎপর্যকে আরও উজ্জ্বল করে তোলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *