Headlines

মৈত্রী সেতুতে যোগের বার্তা, আন্তর্জাতিক যোগ দিবসে বিএসএফের ব্যতিক্রমী উদ্যোগ

সাব্রুম, ২১ জুন: ১২তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে দক্ষিণ ত্রিপুরার ঐতিহাসিক ভারত-বাংলাদেশ মৈত্রী সেতুর উপর বিশেষ যোগচর্চা কর্মসূচির আয়োজন করল ‘এফ’ কোম্পানি, ১১৪ ব্যাটালিয়ন বিএসএফ। সীমান্ত অঞ্চলের এই গুরুত্বপূর্ণ স্থানে আয়োজিত কর্মসূচি আন্তর্জাতিক সম্প্রীতি ও সুস্থ জীবনযাপনের বার্তা বহন করে।রবিবার সকালে অনুষ্ঠিত এই কর্মসূচিতে বিএসএফ-এর জওয়ানরা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে বিভিন্ন যোগাসন ও প্রণায়াম অনুশীলন করেন। কঠোর দায়িত্ব পালনের পাশাপাশি শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখতে যোগচর্চার গুরুত্ব তুলে ধরা হয় অনুষ্ঠানে।অনুষ্ঠান শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ১১৪ ব্যাটালিয়নের ডেপুটি কমান্ড্যান্ট আর. এল. মিনা বলেন, নিয়মিত যোগব্যায়াম মানুষের শরীর ও মনকে সুস্থ রাখার অন্যতম কার্যকর উপায়। সীমান্ত রক্ষার মতো চ্যালেঞ্জিং দায়িত্ব পালনে জওয়ানদের কর্মক্ষমতা ও মানসিক দৃঢ়তা বজায় রাখতে যোগব্যায়াম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।তিনি আরও জানান, ভারত ও বাংলাদেশের বন্ধুত্বের প্রতীক মৈত্রী সেতুর উপর আন্তর্জাতিক যোগ দিবস পালন বিশেষ তাৎপর্য বহন করে। এটি শুধু স্বাস্থ্য সচেতনতার বার্তাই নয়, দুই দেশের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির প্রতীক হিসেবেও গুরুত্বপূর্ণ।যোগ দিবস উপলক্ষে আয়োজিত এই ব্যতিক্রমী কর্মসূচি সীমান্ত অঞ্চলে উপস্থিত সকলের নজর কেড়েছে এবং সুস্থ জীবনযাপন, শৃঙ্খলা ও আন্তর্জাতিক বন্ধুত্বের এক ইতিবাচক বার্তা ছড়িয়ে দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *