Headlines

নিটে সাফল্য অনির্বাণ সাহার, শুভেচ্ছা জানাতে বাড়িতে পৌঁছালেন বিজেপির প্রদেশ সভাপতি

জাতীয় স্তরের নিট (NEET) পরীক্ষায় কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জনকারী ছাত্র অনির্বাণ সাহাকে শুভেচ্ছা জানাতে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন বিজেপির প্রদেশ সভাপতি অভিষেক দেবরায়।আগরতলার কলেজটিলা এলাকার বাসিন্দা অনির্বাণ সাহা আমতলি রামকৃষ্ণ মিশন থেকে পড়াশোনা করেছেন। তাঁর বাবা উত্তম সাহা একজন জুতোর দোকানের কর্মী এবং মা সম্পা রানি সাহা গৃহিণী। সীমিত সামর্থ্যের মধ্যেও পরিবারের সহযোগিতা ও নিজের কঠোর পরিশ্রমে অনির্বাণ এই সাফল্য অর্জন করেছেন।সাক্ষাৎকালে অভিষেক দেবরায় অনির্বাণকে ফুল ও শুভেচ্ছা জানিয়ে তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। তিনি বলেন, অনির্বাণের এই সাফল্য রাজ্যের অন্যান্য ছাত্রছাত্রীদের জন্যও অনুপ্রেরণা হয়ে থাকবে।এ সময় অনির্বাণ তাঁর এই সাফল্যের জন্য বাবা-মা, শিক্ষক-শিক্ষিকা এবং সকল শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরিবারের সদস্যরাও এই সম্মান ও শুভেচ্ছা পেয়ে আনন্দ প্রকাশ করেন।শিক্ষাক্ষেত্রে অনির্বাণের এই কৃতিত্বকে ঘিরে এলাকায় খুশির পরিবেশ তৈরি হয়েছে। তাঁর ভবিষ্যৎ চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণের জন্য শুভকামনা জানিয়েছেন উপস্থিত সকলেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *