আগরতলা, ২৬ জুলাই: দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ১৩৬তম ‘মন কি বাত’ অনুষ্ঠান উপলক্ষে রবিবার ৬ আগরতলা বিধানসভার অন্তর্গত আগরতলা পুরনিগমের ৮ নম্বর ওয়ার্ডের ৫১ নম্বর বুথে বিশেষ শোনার আয়োজন করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুরনিগমের মেয়র তথা ৭ রামনগর বিধানসভার বিধায়ক দীপক মজুমদার, ৮ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর শম্পা সেন সরকার এবং বিজেপির দলীয় কর্মী-সমর্থকরা।অনুষ্ঠান শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মেয়র দীপক মজুমদার বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর ‘মন কি বাত’ অনুষ্ঠানে দেশের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের পাশাপাশি জম্মু ও কাশ্মীরের সাম্প্রতিক পরিস্থিতি নিয়েও গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন। তাঁর মতে, প্রধানমন্ত্রীর এই বার্তা দেশবাসীকে উন্নয়ন, জাতীয় ঐক্য এবং দেশের স্বার্থে আরও অনুপ্রাণিত করবে।এদিন অনুষ্ঠানের পাশাপাশি ৮ নম্বর ওয়ার্ডের উদ্যোগে ২৬ জন উপভোক্তার হাতে প্রধানমন্ত্রী আবাস যোজনা (PMAY)-এর ঘর প্রদান করা হয়। উপভোক্তাদের হাতে ঘরের নথি তুলে দিয়ে তাঁদের নতুন জীবনের শুভেচ্ছা জানান উপস্থিত অতিথিরা।
‘মন কি বাত’ শুনলেন মেয়র দীপক মজুমদার, ৮ নম্বর ওয়ার্ডে ২৬ পরিবারের হাতে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর
