Headlines

ডিজিপির মৃত্যু নিয়ে বিরোধীদের ‘বিভ্রান্তির রাজনীতি’ অভিযোগ বিজেপির, তোপ রণজিৎ দাসের

নিজস্ব প্রতিনিধি | আগরতলা | ২৭ জুলাইত্রিপুরার প্রয়াত ডিজিপি অনুরাগ ধ্যানকরের মৃত্যুকে ঘিরে বিরোধীদের বক্তব্যের কড়া সমালোচনা করল রাজ্য বিজেপি। সোমবার এক সাংবাদিক সম্মেলনে বিজেপি বিধায়ক রণজিৎ দাস, দলের সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা এবং মিডিয়া ইনচার্জ সুনীত সরকার উপস্থিত ছিলেন।সাংবাদিক বৈঠকে রণজিৎ দাস বলেন, ডিজিপি অনুরাগ ধ্যানকরের মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। তবে এই ঘটনাকে কেন্দ্র করে বিরোধীরা রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে এবং মানুষকে বিভ্রান্ত করার রাজনীতি করছে।তিনি সিপিআই(এম) নেতা জিতেন্দ্র চৌধুরী ও কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মণের সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করে দাবি করেন, রাজ্যে গণতান্ত্রিক পরিবেশ রয়েছে বলেই বিরোধীরা অবাধে কর্মসূচি পালন করতে পারছেন। পাশাপাশি তিনি অতীতের একাধিক আলোচিত ঘটনা ও বিভিন্ন সময়ের অপরাধমূলক ঘটনার উল্লেখ করে বিরোধীদের সমালোচনা করেন।সুদীপ রায় বর্মণকে কটাক্ষ করে রণজিৎ দাস বলেন, তিনি বারবার দল পরিবর্তন করেছেন এবং মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন। তিনি আরও অভিযোগ করেন, ২০২৩ সালের নির্বাচনে কংগ্রেস ও সিপিআই(এম)-এর মধ্যে রাজনৈতিক সমঝোতা হয়েছিল।ডিজিপি অনুরাগ ধ্যানকরের প্রসঙ্গে রণজিৎ দাস দাবি করেন, কয়েকদিন আগেও মুখ্যমন্ত্রী ড. মানিক সাহার সঙ্গে তাঁর কথা হয়েছিল এবং তাঁদের মধ্যে সুসম্পর্ক ছিল। পাশাপাশি তিনি বলেন, বিভিন্ন ঘটনার জেরে ডিজিপিকে অপমানজনক পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে বলে সাধারণ মানুষের মধ্যে আলোচনা রয়েছে।সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে কঙ্কাল উদ্ধারের ঘটনা, কর্নেলকে মারধরের অভিযোগ, ইটভাটায় অস্ত্র উদ্ধারের মতো বিভিন্ন বিষয়ও তুলে ধরে বিজেপি নেতৃত্ব বিরোধীদের বিরুদ্ধে জনমনে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *