Headlines

প্রকৃতি রক্ষার বার্তা হেরিটেজ পার্কে, বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবসে রাজ্যপালের আহ্বান

আগরতলা | নিজস্ব প্রতিনিধিবিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস উপলক্ষে আগরতলার হেরিটেজ পার্কে এক বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু এবং বন দপ্তরের ঊর্ধ্বতন আধিকারিকরা।অনুষ্ঠানে পরিবেশ সংরক্ষণ, বনভূমি রক্ষা এবং জীববৈচিত্র্য সংরক্ষণের গুরুত্ব তুলে ধরা হয়। বক্তারা বলেন, প্রকৃতিকে সুরক্ষিত রাখা শুধু সরকারের দায়িত্ব নয়, বরং প্রতিটি নাগরিকের সম্মিলিত কর্তব্য।এদিন বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে পরিবেশ রক্ষায় জনসাধারণকে আরও সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়। বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবসের এই উদ্যোগে পরিবেশবান্ধব সমাজ গঠনের বার্তাই উঠে আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *