Headlines

NSE-এর সঙ্গে ত্রিপুরা সরকারের মৌ স্বাক্ষর, দক্ষতা উন্নয়ন ও আর্থিক সচেতনতায় নতুন দিশা

আগরতলা, ২৮ জুলাই: রাজ্যের আর্থিক সচেতনতা বৃদ্ধি এবং দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (NSE)-এর সঙ্গে ত্রিপুরা সরকারের গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।আগরতলার প্রজ্ঞা ভবনে আয়োজিত অনুষ্ঠানে এই মৌ স্বাক্ষর সম্পন্ন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা, মন্ত্রী সান্তনা চাকমা সহ রাজ্য সরকারের অন্যান্য আধিকারিকরা।এই উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষ, শিক্ষার্থী, যুবসমাজ এবং উদ্যোক্তাদের মধ্যে আর্থিক ব্যবস্থাপনা, বিনিয়োগ সংক্রান্ত জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হবে।মৌ স্বাক্ষর প্রসঙ্গে মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা জানান, আধুনিক অর্থনৈতিক ব্যবস্থার সঙ্গে রাজ্যের মানুষকে যুক্ত করতে এবং আর্থিক সচেতনতা বাড়াতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দক্ষতা উন্নয়নের মাধ্যমে যুব সমাজের জন্য নতুন সুযোগ তৈরি করাই সরকারের অন্যতম লক্ষ্য বলেও তিনি উল্লেখ করেন।রাজ্য সরকারের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, NSE-এর সঙ্গে এই সহযোগিতা ত্রিপুরার আর্থিক উন্নয়ন ও বিনিয়োগের পরিবেশকে আরও শক্তিশালী করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *