Headlines

NH-8 সংস্কারের গতি নিয়ে তৎপর প্রতিমা ভৌমিক, NHIDCL কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক

আগরতলা, ২৮ জুলাই: জাতীয় সড়ক NH-8-এর নির্মাণ ও সংস্কার কাজের অগ্রগতি খতিয়ে দেখতে NHIDCL কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক।রাজ্যের গুরুত্বপূর্ণ এই জাতীয় সড়কের কাজের বর্তমান পরিস্থিতি, কাজের গতি এবং বিভিন্ন সমস্যার বিষয় নিয়ে আলোচনা করতেই NHIDCL-এর আধিকারিকদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।বৈঠকে সড়ক নির্মাণের অগ্রগতি, অসম্পূর্ণ অংশ দ্রুত শেষ করা এবং সাধারণ মানুষের যাতায়াতের দুর্ভোগ কমানোর বিষয়গুলিতে গুরুত্ব দেওয়া হয়।প্রতিমা ভৌমিক জানান, NH-8 শুধু রাজ্যের যোগাযোগ ব্যবস্থার অন্যতম প্রধান মাধ্যম নয়, এটি ত্রিপুরার অর্থনৈতিক উন্নয়নের সঙ্গেও গুরুত্বপূর্ণভাবে যুক্ত। তাই কাজের গতি বাড়িয়ে দ্রুত প্রকল্প সম্পন্ন করার প্রয়োজন রয়েছে।NHIDCL কর্তৃপক্ষের পক্ষ থেকেও সড়ক নির্মাণ কাজের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত জানানো হয়েছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *