আগরতলা, ২৮ জুলাই: বিমানবন্দরের সামনে বিমানযাত্রীকে হেনস্থার অভিযোগে দুই অটোচালককে আটক করেছে এয়ারপোর্ট থানার পুলিশ। অভিযোগকারিণী বিনীতা ঘোষের অভিযোগের ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।অভিযোগ অনুযায়ী, বিমানবন্দর এলাকায় এক যাত্রীকে হয়রানি করা হয়েছিল। বিষয়টি সামনে আসার পর এয়ারপোর্ট থানার পুলিশ তদন্ত শুরু করে এবং অভিযুক্ত দুই অটোচালককে আটক করে।ঘটনার পর অভিযোগকারিণী বিনীতা ঘোষ পুলিশি পদক্ষেপের জন্য সন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার জন্য রাজ্যের মন্ত্রী সুশান্ত চৌধুরীকে ধন্যবাদ জানান তিনি।পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার তদন্ত চলছে। অভিযোগের সত্যতা যাচাই করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিমানবন্দরে যাত্রী হেনস্থা কাণ্ডে ২ অটোচালক আটক, মন্ত্রীকে ধন্যবাদ জানালেন অভিযোগকারিণী
