Headlines

গুরু পূর্ণিমায় গুরু বন্দনা ও ভগবত পাঠে ভক্তিময় পরিবেশ, পটুনগরে অনুষ্ঠিত গুরু সম্মান অনুষ্ঠান

আগরতলা, নিজস্ব প্রতিনিধি: গুরু পূর্ণিমা উপলক্ষে আগরতলার পটুনগরে অনুষ্ঠিত হলো এক আধ্যাত্মিক ও ধর্মীয় অনুষ্ঠান। এদিন গুরু সম্মান অনুষ্ঠানের মাধ্যমে সমাজের বিশিষ্ট গুরুজনদের সংবর্ধনা জানানো হয়। পাশাপাশি ভক্তিমূলক পরিবেশে অনুষ্ঠিত হয় শ্রীমদ্ভাগবত পাঠ, যেখানে বহু ভক্ত ও ধর্মপ্রাণ মানুষ উপস্থিত থেকে শ্রবণ করেন।অনুষ্ঠানে বক্তারা গুরুর মর্যাদা, মানবজীবনে তাঁর অবদান এবং ভারতীয় সংস্কৃতিতে গুরু-শিষ্য পরম্পরার গুরুত্ব তুলে ধরেন। ভগবত পাঠ, ভজন-কীর্তন ও গুরু বন্দনার মধ্য দিয়ে দিনটি ভক্তি ও শ্রদ্ধার আবহে উদযাপিত হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সমাজে নৈতিক ও আধ্যাত্মিক মূল্যবোধ জাগ্রত করতেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *