Headlines

বিষাক্ত শামুক খেয়ে এক বছরের শিশুকন্যার মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া সিধাই মোহনপুরে

মোহনপুর, ৩০ জুলাই: পশ্চিম ত্রিপুরার সিধাই মোহনপুর এলাকায় বিষাক্ত শামুক খাওয়ার পর এক বছরের শিশুকন্যার মৃত্যুর ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। মৃত শিশুটির নাম এলিজা দেববর্মা।স্থানীয় সূত্রে জানা যায়, খেলতে গিয়ে শিশুটি একটি বিষাক্ত শামুক মুখে দেয় এবং তা খেয়ে ফেলে। কিছুক্ষণের মধ্যেই তার শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা দ্রুত হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয় বলে জানা গেছে।ঘটনার পর এলাকায় গভীর শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, মৃত্যুর সঠিক কারণ জানতে প্রয়োজনীয় চিকিৎসা ও তদন্ত প্রক্রিয়া সম্পন্ন করা হবে।এদিকে, ছোট শিশুদের প্রতি সবসময় নজরদারি রাখা এবং আশপাশের পরিবেশে থাকা বিষাক্ত প্রাণী বা বস্তু থেকে তাদের দূরে রাখার বিষয়ে অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *