আগরতলা, ৩০ জুলাই: রাজধানীর বাধারঘাট মাতৃপল্লী এলাকার দূরদর্শন স্টাফ কোয়ার্টার সংলগ্ন এলাকায় এক গৃহবধূর গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের চেষ্টার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের তৎপরতায় অভিযুক্ত এক মহিলাকে হাতেনাতে আটক করে পরে আমতলী থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।অভিযোগ, মতিলাল মিত্রের বাড়িতে একাকিত্বের সুযোগ নিয়ে অভিযুক্ত মহিলা প্রবেশ করেন। এরপর গৃহবধূ বাণী মিত্রের চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে তাঁর গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে পালানোর চেষ্টা করেন।বাণী মিত্রের চিৎকার শুনে আশপাশের বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে অভিযুক্ত মহিলাকে ধরে ফেলেন। পরে তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।খবর পেয়ে আমতলী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়। ঘটনার তদন্ত শুরু হয়েছে। পুলিশ পুরো ঘটনার সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না, তাও খতিয়ে দেখছে।
লঙ্কার গুঁড়ো ছিটিয়ে স্বর্ণের চেইন ছিনতাইয়ের চেষ্টা! আমতলীতে এলাকাবাসীর হাতে ধরা মহিলা
