মেলাঘর, ৩১ জুলাই: বাইক দুর্ঘটনার মীমাংসার নামে লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগকে কেন্দ্র করে ধনপুর বিধানসভা এলাকার বানিয়াছড়া গ্রাম পঞ্চায়েতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগের তীর বিজেপির ১২ নম্বর বুথ সভাপতি সুনীল সরকার ওরফে তুফানের বিরুদ্ধে।অভিযোগ অনুযায়ী, প্রায় এক মাস আগে বানিয়াছড়ায় একটি বাইক দুর্ঘটনায় চুন্দল কুকিয়াছড়ার বাসিন্দা মন্নান মিয়ার বাইকের সঙ্গে স্থানীয় বাসিন্দা ভজন দাসের সংঘর্ষ হয়। দুর্ঘটনায় গুরুতর আহত হন ভজন দাস এবং দীর্ঘদিন জিবি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।পরবর্তীতে ঘটনাটি মীমাংসার জন্য একটি সালিশি বৈঠক বসে। অভিযোগ, ওই বৈঠকে আইনি জটিলতা ও মামলার ভয় দেখিয়ে সুনীল সরকার মন্নান মিয়ার পরিবারের কাছ থেকে ১ লক্ষ ৩০ হাজার টাকা আদায় করেন।তবে অভিযোগ, ওই টাকার মধ্যে আহত ভজন দাসকে দেওয়া হয় মাত্র ২৫ হাজার টাকা। বাকি ১ লক্ষ ৫ হাজার টাকা আত্মসাৎ করা হয়েছে বলে দাবি করেছেন অভিযোগকারীরা। বিষয়টি প্রকাশ্যে আসতেই এলাকায় তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।মন্নান মিয়ার পরিবারের দাবি, প্রতারণার মাধ্যমে আত্মসাৎ হওয়া টাকা ফেরত দেওয়া হোক। এ ঘটনায় তারা মেলাঘর থানায় সুনীল সরকার ওরফে তুফানের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করার সিদ্ধান্ত নিয়েছেন।যদিও এই অভিযোগের বিষয়ে অভিযুক্ত সুনীল সরকার ওরফে তুফানের কোনো প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এখন পুলিশের তদন্ত ও পরবর্তী পদক্ষেপের দিকেই নজর সকলের
দুর্ঘটনার মীমাংসার নামে ₹১.০৫ লক্ষ আত্মসাতের অভিযোগ! ধনপুরে বিজেপি বুথ সভাপতিকে ঘিরে চাঞ্চল্য
