Headlines

‘একটি গাছ, একটি ভবিষ্যৎ’— বনমালীপুরে বরিষ্ঠ নাগরিক মণ্ডলীর বৃক্ষরোপণ কর্মসূচি

আগরতলা, ৩১ জুলাই: পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে বনমালীপুর বরিষ্ঠ নাগরিক মণ্ডলীর উদ্যোগে শুক্রবার ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুল প্রাঙ্গণে এক বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।‘একটি গাছ, একটি ভবিষ্যৎ’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশনের ধলেশ্বর শাখার সম্পাদক স্বামী অমর্তানন্দ মহারাজ। এছাড়াও সংগঠনের সদস্য, বিদ্যালয়-সংলগ্ন এলাকার বাসিন্দা এবং পরিবেশপ্রেমীরা সক্রিয়ভাবে অংশ নেন।অনুষ্ঠানে পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য সবুজ পৃথিবী গড়ে তোলার গুরুত্ব তুলে ধরা হয়। পরে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি হয়।আয়োজকদের মতে, শুধু বৃক্ষরোপণ নয়, রোপিত গাছের পরিচর্যা নিশ্চিত করাও সকলের সামাজিক দায়িত্ব। এই ধরনের উদ্যোগ পরিবেশ সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সমাজে সবুজায়নের আন্দোলনকে আরও এগিয়ে নিয়ে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *