আগরতলা, ৩১ জুলাই: স্কুটির চাবি নিয়ে সামান্য পারিবারিক বিবাদকে কেন্দ্র করে শ্বশুরবাড়িতে হামলার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে আগরতলার কাশিপুর সংলগ্ন ত্রিনাথ এলাকায়। ঘটনায় জামাতা, তাঁর ভাই এবং বাবা-মা মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ।অভিযোগ অনুযায়ী, স্কুটির চাবি নিয়ে বচসার জেরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এরপর মেয়ের বাড়ির লোকজন জামাতা ও তাঁর পরিবারের সদস্যদের ওপর হামলা চালায় বলে দাবি আক্রান্তদের। মারধরে কয়েকজন গুরুতর আহত হন।ঘটনার পর আহতরা চিকিৎসা গ্রহণ করেন এবং ন্যায়বিচারের দাবিতে পূর্ব আগরতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।এদিকে, ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে এই অভিযোগের বিষয়ে অভিযুক্ত পক্ষের কোনো প্রতিক্রিয়া এখনও সামনে আসেনি।
স্কুটির চাবিকে কেন্দ্র করে পারিবারিক অশান্তি, শ্বশুরবাড়িতে হামলার অভিযোগে থানায় দ্বারস্থ আক্রান্ত পরিবার
