বিশ্রামগঞ্জ: বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত রংমালা ভিলেজের শরৎ চৌধুরী পাড়ায় এক গৃহবধূ ও তাঁর সন্তান নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকাজুড়ে উদ্বেগের সৃষ্টি হয়েছে। পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘ সময় ধরে তাঁদের কোনো খোঁজ না মেলায় চরম দুশ্চিন্তায় রয়েছেন পরিবারের সদস্যরা।নিখোঁজের ঘটনায় স্বামী ও দেবর কান্নায় ভেঙে পড়েন এবং দ্রুত তাঁদের সন্ধান চেয়ে প্রশাসনের কাছে আবেদন জানান। পরিবারের দাবি, সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও এখনও পর্যন্ত তাঁদের কোনো সন্ধান মেলেনি।ঘটনার পর বিষয়টি বিশ্রামগঞ্জ থানায় জানানো হয়েছে। পুলিশ নিখোঁজ গৃহবধূ ও শিশুর সন্ধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানা গেছে।পরিবারের একটাই আবেদন—যদি কেউ নিখোঁজ মা ও সন্তানের সম্পর্কে কোনো তথ্য জানেন, তবে দ্রুত পুলিশ বা পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাঁদের নিরাপদে ফিরিয়ে আনতে সহযোগিতা করুন।
বিশ্রামগঞ্জে স্ত্রী-সন্তান নিখোঁজ, উৎকণ্ঠায় পরিবার; সন্ধানে পুলিশের দ্বারস্থ স্বামী
