Headlines

রাবার বাগানে অজানা রোগের থাবা, উৎপাদন ধসে চাষিদের আর্তি—ড্রোন প্রযুক্তির দাবি বামুটিয়ায়

মোহনপুর, ৪ আগস্ট: মোহনপুর মহকুমার বামুটিয়া-সহ বিভিন্ন এলাকায় রাবার বাগানে অজানা রোগের প্রকোপে চরম উদ্বেগের সৃষ্টি হয়েছে। গাছের পাতা লাল ও হলুদ হয়ে অকালেই ঝরে পড়ছে, যার সরাসরি প্রভাব পড়েছে রাবার উৎপাদনে। উৎপাদন কমে যাওয়ায় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন এলাকার রাবার চাষিরা।ক্ষতিগ্রস্ত বাগানগুলি ইতিমধ্যেই পরিদর্শন করেছেন রাবার বোর্ডের বিশেষজ্ঞরা। রোগ নিয়ন্ত্রণে করণীয় সম্পর্কে কৃষকদের পরামর্শও দেওয়া হয়েছে। তবে চাষিদের অভিযোগ, প্রয়োজনীয় ওষুধের দাম অত্যন্ত বেশি এবং উঁচু গাছে স্প্রে করার মতো আধুনিক প্রযুক্তির অভাবে সেই পরামর্শ বাস্তবায়ন করাও কঠিন হয়ে পড়েছে।বামুটিয়ার জলিলপুর এলাকার কয়েকজন কৃষক যৌথভাবে একটি স্প্রে মেশিন কিনে বাঁশের সাহায্যে গাছের মাথায় ওষুধ ছিটানোর চেষ্টা করছেন। তবুও এতে পর্যাপ্ত ফল মিলছে না বলে দাবি তাঁদের।এদিকে, স্থানীয় প্রাক্তন বিধায়ক ক্ষতিগ্রস্ত চাষিদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। কৃষকদের দাবি, বর্তমান যুগে ড্রোন প্রযুক্তির মাধ্যমে সহজেই উঁচু গাছে ওষুধ স্প্রে করা সম্ভব। তাই রাবার বোর্ড ও রাজ্য সরকারের কাছে দ্রুত ড্রোন পরিষেবা চালুর আবেদন জানিয়েছেন তাঁরা।এখন দেখার, রাবার চাষিদের এই দীর্ঘদিনের সমস্যার সমাধানে রাবার বোর্ড ও প্রশাসন কত দ্রুত আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *