মোহরছড়া, ৪ আগস্ট: মোহরছড়া লালটিলা এলাকায় এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক প্রবীণ ব্যক্তি। অভিযোগ, এক নাবালকের চালানো মোটরবাইকের ধাক্কায় গুরুতর আহত হন স্বপন চৌধুরী। স্থানীয়রা তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও শেষ পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয় বাসিন্দারা নাবালকদের বেপরোয়া বাইক চালানোর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে কড়া নজরদারি ও কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ এবং নাবালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
নাবালকের বাইকের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের, মোহরছড়া লালটিলায় মর্মান্তিক দুর্ঘটনা
