Headlines

নাবালিকা অপহরণ ও ধর্ষণের অভিযোগে গ্রেফতার অভিযুক্ত, আদালতে তোলা হবে আজ

কদমতলা, ৫ আগস্ট: উত্তর ত্রিপুরার কদমতলা থানার অধীন রানীবাড়ী এলাকায় নবম শ্রেণির এক নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে কদমতলা থানার পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে, ৩১ জুলাই ২০২৬ নাবালিকার পরিবারের পক্ষ থেকে কদমতলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগে বলা হয়, বাড়ির সামনে থেকে নাবালিকাকে অপহরণ করে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়েছে। অভিযোগে রবীন্দ্র মুন্ডা (৪৫)-কে অভিযুক্ত করা হয়। তাঁর বাড়ি সাত সঙ্গম গ্রাম পঞ্চায়েতের খুলিডর ৪ নম্বর ওয়ার্ড এলাকায়।অভিযোগের ভিত্তিতে পুলিশ ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-এর ১৩৭(২), ১২৭(২), ৬৫(১) ধারা এবং পকসো আইনের ৪ ধারায় মামলা (নং ৪৩/২০২৬) রুজু করে তদন্ত শুরু করে।তদন্ত চলাকালীন গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, ঘটনার বিস্তারিত জানতে অভিযুক্তকে পুলিশ রিমান্ডে নেওয়ার আবেদন জানিয়ে ধর্মনগর জেলা আদালতে পেশ করা হবে।পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত চলছে। অভিযোগের সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *