Headlines

দীর্ঘদিনের পলাতক NDPS মামলার আসামি অবশেষে পুলিশের জালে

নিজস্ব সংবাদদাতা: দীর্ঘদিন ধরে পলাতক থাকা এনডিপিএস (NDPS) মামলার এক আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে বিশালগড় থানার পুলিশ। ধৃতের নাম প্রান্তোষ রায়।পুলিশ সূত্রে জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের হওয়া একটি মামলায় দীর্ঘদিন ধরেই তিনি পলাতক ছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে বিশালগড় থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে।ধৃতকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে তোলা হবে বলে পুলিশ জানিয়েছে। পাশাপাশি মামলার তদন্তও অব্যাহত রয়েছে।পুলিশের দাবি, মাদক সংক্রান্ত অপরাধ দমনে তাদের অভিযান ভবিষ্যতেও একইভাবে চলবে এবং পলাতক অভিযুক্তদের আইনের আওতায় আনতে ধারাবাহিক অভিযান চালানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *