কলেজগুলিতে SFI কর্মীদের উপর হামলার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিয়েছে। হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বৃহস্পতিবার IG Law & Order-এর কাছে ডেপুটেশন প্রদান করল SFI-এর এক প্রতিনিধি দল।প্রতিনিধি দলের অভিযোগ, বিভিন্ন কলেজে SFI কর্মীদের উপর হামলার ঘটনা ঘটলেও অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে না। অবিলম্বে হামলায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তার এবং কলেজ চত্বরে নিরাপদ পরিবেশ নিশ্চিত করার দাবি জানানো হয়।এদিন প্রতিনিধি দলের পক্ষ থেকে গোটা বিষয়টি IG Law & Order-এর নজরে তুলে ধরে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।
কলেজে SFI কর্মীদের উপর হামলার অভিযোগ, গ্রেপ্তারের দাবিতে IG Law & Order-কে ডেপুটেশন
