Headlines

কালী মন্দিরে চুরি করতে গিয়ে গৃহকর্তাকে আঘাত, আমতলীতে আটক ১

আমতলী থানার পুলিশের হাতে চুরির অভিযোগে আটক হয়েছে এক ব্যক্তি। পুলিশের দাবি, আটক ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন এলাকায় চুরির একাধিক অভিযোগ রয়েছে।জানা গেছে, গতকাল আমতলী এলাকার আদর্শ পল্লীতে জীবন দত্তের বাড়ির কালী মন্দিরে চুরির ঘটনা ঘটে। অভিযোগ, মন্দিরের বিভিন্ন সামগ্রী চুরি করার সময় বিষয়টি দেখতে পান বাড়ির মালিক জীবন দত্ত। তিনি ঘটনাস্থল থেকে চোরকে আটকানোর চেষ্টা করলে অভিযুক্ত ব্যক্তি তাঁকে আঘাত করে পালিয়ে যায় বলে অভিযোগ।পরবর্তীতে আমতলী থানার পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করে। আজ তাকে আদালতে তোলা হবে বলে জানা গেছে।ঘটনার বিষয়ে আমতলী থানার ওসি রানা চ্যাটার্জী বিস্তারিত তথ্য জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *