দীর্ঘদিন ধরে চলছে আসাম-আগরতলা জাতীয় সড়ক ফোর লেনে উন্নীত করার কাজ। কিন্তু কখনও কাজ চলা, আবার কখনও রহস্যজনকভাবে কাজ বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগের মুখে পড়ছেন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে যানবাহন চালকরা।বৃহস্পতিবার বৃষ্টির জেরে চম্পকনগর এলাকায় রাস্তার বিভিন্ন অংশে জল ও কাদা জমে পরিস্থিতি আরও বেহাল হয়ে পড়ে। এর জেরে রাস্তায় আটকে পড়ে বহু পণ্যবাহী লরি, যাত্রীবাহী যানবাহন এবং অফিসযাত্রীদের গাড়ি। রাস্তার দুই পাশে দীর্ঘ যানজটে আটকে পড়ে কয়েকশো যানবাহন।দীর্ঘক্ষণ যানজটে আটকে থেকে চরম ভোগান্তির শিকার হন যাত্রী ও চালকরা। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তার কাজ চললেও কাজের গতি সন্তোষজনক নয়। বর্ষার সময় বিকল্প ও যাতায়াতযোগ্য ব্যবস্থা না থাকায় সমস্যাও আরও বেড়ে যাচ্ছে।যাত্রী ও যানবাহন চালকদের দাবি, দ্রুত ফোর লেনের কাজ সম্পন্ন করার পাশাপাশি নির্মাণকাজ চলাকালীন রাস্তায় যান চলাচল স্বাভাবিক রাখতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করুক সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বৃষ্টিতে চম্পকনগরে বেহাল রাস্তা, ঘণ্টার পর ঘণ্টা জ্যামে কয়েকশো গাড়ি!
