Headlines

বিজেপি মণ্ডল সম্পাদকের বাড়ির সামনে আগুন, পেট্রল বোমা ছোড়ার চেষ্টার অভিযোগ!

কমলপুর বিধানসভা কেন্দ্রের মানিকভান্ডার বাজারে বিজেপি নেতার বাড়ির সামনে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।জানা গেছে, মানিকভান্ডার পঞ্চায়েত প্রধান তথা কমলপুর বিজেপি মণ্ডলের সম্পাদক রাজদীপ ঘোষের বাড়ির সামনে একটি দোকান রয়েছে। রাতের অন্ধকারে ওই দোকানে পেট্রল বোমা নিক্ষেপের চেষ্টা করা হয় বলে অভিযোগ। পাশাপাশি কাঁচের বোতলও ছোড়া হয়েছে বলে দাবি।ঘটনার খবর পেয়ে অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে ঘটনাস্থল থেকে অসংখ্য ভাঙা কাঁচের বোতলের টুকরো উদ্ধার করা হয়। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।রাজদীপ ঘোষের অভিযোগ, মানিকভান্ডার বাজার কমিটি ঘোষণা নিয়ে কয়েকজন ব্যক্তি তাঁকে হুমকি দিয়েছিলেন। বিষয়টি আগেই পুলিশকে জানানো হয়েছিল বলে জানান তিনি।ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে। অগ্নিকাণ্ডের পেছনে কারা রয়েছে এবং হামলার উদ্দেশ্য কী ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *