রাজ্যের নিয়োগ প্রক্রিয়ায় PRTC বাধ্যতামূলক করা, TET-1 ও TET-2 উত্তীর্ণ যুবক-যুবতীদের অবিলম্বে নিয়োগ এবং নিয়োগনীতির অপব্যবহার বন্ধের দাবিতে ধর্মনগরে ৬ ঘণ্টার গণঅবস্থান কর্মসূচি পালন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস।বৃহস্পতিবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে ধর্মনগর কংগ্রেস ভবন প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। সকাল থেকে শুরু হওয়া গণঅবস্থানে কংগ্রেসের নেতা-কর্মীদের পাশাপাশি যুব কংগ্রেসের সদস্যরাও অংশ নেন।কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়, রাজ্যের নিয়োগ প্রক্রিয়ায় স্থানীয় যোগ্য প্রার্থীদের স্বার্থ সুরক্ষিত করতে PRTC বাধ্যতামূলক করা জরুরি। পাশাপাশি দীর্ঘদিন ধরে TET-1 ও TET-2 উত্তীর্ণ হয়ে থাকা যুবক-যুবতীদের দ্রুত নিয়োগের দাবিও জানানো হয়।নিয়োগনীতির অপব্যবহার অবিলম্বে বন্ধ করে স্বচ্ছ ও ন্যায্য নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করার দাবিতে সরব হন আন্দোলনকারীরা। দাবিগুলি দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের কাছে আহ্বান জানায় প্রদেশ কংগ্রেস।
নিয়োগে PRTC বাধ্যতামূলকের দাবিতে ধর্মনগরে কংগ্রেসের ৬ ঘণ্টার গণঅবস্থান!
