ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নের ডাকে সাড়া দিয়ে সারা দেশের সঙ্গে ত্রিপুরাতেও বিভিন্ন দাবিতে একদিনের ধর্মঘট পালন করলেন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার (SBI) কর্মীরা।শুক্রবার মেলারমাঠে SBI-এর প্রধান কার্যালয়ের সামনে কর্মীরা ধর্মঘটে অংশ নেন। বিভিন্ন দাবি-দাওয়া সামনে রেখে আয়োজিত এই কর্মসূচিতে ব্যাংক কর্মী ও আধিকারিকরা অংশগ্রহণ করেন।ধর্মঘটের জেরে ব্যাংকিং পরিষেবায় প্রভাব পড়ে বলে জানা গেছে। আন্দোলনকারীদের বক্তব্য, তাঁদের বিভিন্ন দীর্ঘদিনের দাবি নিয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতেই দেশজুড়ে এই একদিনের ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।মেলারমাঠের SBI প্রধান কার্যালয়ের সামনেও ধর্মঘটকে ঘিরে কর্মীদের মধ্যে ব্যাপক সাড়া দেখা যায়। নিজেদের দাবির সমর্থনে এদিন তাঁরা সরব হন।
বিভিন্ন দাবিতে SBI কর্মীদের একদিনের ধর্মঘট, মেলারমাঠে বিক্ষোভ
