রাজ্য ক্রীড়া পর্ষদের উদ্যোগে শুক্রবার অনুষ্ঠানের মধ্য দিয়ে NSRCC ক্যাম্পাসে স্বামী বিবেকানন্দ ও নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি উন্মোচন করা হয়। মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা আনুষ্ঠানিকভাবে মূর্তি দুটির আবরণ উন্মোচন করেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার, যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের সচিব তাপস রায়, অধিকর্তা এল. ডারলং, ক্রীড়া পর্ষদের সচিব সুকান্ত ঘোষ, প্রদ্মশ্রী জিমন্যাস্ট দীপা কর্মকার সহ বিশিষ্ট ব্যক্তিরা।এদিন NSRCC হল প্রাঙ্গণে আয়োজন করা হয় রক্তদান শিবিরের। শিবিরে শতাধিক রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন।অনুষ্ঠানে ক্রীড়াক্ষেত্রে অবদানের জন্য ক্রীড়াবিদ বিমল রায় চৌধুরীকে সংবর্ধনা দেওয়া হয়। মূর্তি উন্মোচন, রক্তদান শিবির এবং ক্রীড়াবিদকে সংবর্ধনার মধ্য দিয়ে দিনটি তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে।
NSRCC ক্যাম্পাসে বিবেকানন্দ-নেতাজির মূর্তি উন্মোচন, রক্তদান শিবিরে শতাধিক
