মিজোরাম-ত্রিপুরা সীমান্ত সংক্রান্ত বৈঠক, আসন্ন ভিলেজ কমিটি নির্বাচন ঘিরে আসন সমঝোতা, লোকায়ত ইস্তফা এবং আইপিএফটি-র সাধারণ সম্পাদক স্বপন দেববর্মার উপর হামলার অভিযোগ—একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুতে প্রতিক্রিয়া জানালেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা।শুক্রবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বিভিন্ন বিষয় নিয়ে নিজের বক্তব্য তুলে ধরেন। বিশেষ করে মিজোরাম-ত্রিপুরা সীমান্ত সংক্রান্ত বৈঠকের বিষয়টি নিয়ে তিনি প্রতিক্রিয়া জানান।পাশাপাশি আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে বিজেপি ও তিপ্রা মথার মধ্যে আসন ভাগাভাগি নিয়ে চলা আলোচনা, লোকায়তের ইস্তফা এবং আইপিএফটি সাধারণ সম্পাদক স্বপন দেববর্মার উপর আক্রমণের ঘটনায়ও মুখ্যমন্ত্রীর বক্তব্য জানতে চায় সংবাদমাধ্যম।একাধিক রাজনৈতিক ও প্রশাসনিক ইস্যুতে মুখ্যমন্ত্রীর এই প্রতিক্রিয়া রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
সীমান্ত বৈঠক থেকে ভিলেজ ভোট, লোকায়ত ইস্তফা ও স্বপন দেববর্মার উপর হামলা—মুখ খুললেন মুখ্যমন্ত্রী
