আগরতলা, ১২ সেপ্টেম্বর: আসন্ন টিটিএএডিসি ভিলেজ কমিটি (VC) নির্বাচন এবং দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক স্বপন দেববর্মার আক্রান্ত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছে IPFT কেন্দ্রীয় কমিটি।শনিবার আগরতলায় অনুষ্ঠিত এই বৈঠকে ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে দলের সাংগঠনিক প্রস্তুতি, প্রার্থী নির্বাচন এবং নির্বাচনী কৌশল নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে। পাশাপাশি সম্প্রতি হেজামারা এলাকায় স্বপন দেববর্মার ওপর হামলার ঘটনাটিও বৈঠকের অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় ছিল।দলের নেতৃত্বের পক্ষ থেকে নির্বাচনের আগে সংগঠনকে আরও শক্তিশালী করা এবং দলীয় কর্মীদের মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয় বলে জানা গেছে। একইসঙ্গে স্বপন দেববর্মার ওপর হামলার ঘটনায় দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিও আলোচনায় উঠে আসে।আসন্ন VC নির্বাচন ও দলের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে IPFT-এর পরবর্তী অবস্থান কী হবে, কেন্দ্রীয় কমিটির এই বৈঠকের পর তা নিয়ে রাজনৈতিক মহলে আগ্রহ তৈরি হয়েছে।
ভিসি নির্বাচন ও স্বপন দেববর্মা আক্রান্তের ঘটনায় বৈঠকে IPFT কেন্দ্রীয় কমিটি
