Headlines

বিজ্ঞান-প্রযুক্তির সাহায্যে হারানো ২৮ মোবাইল উদ্ধার, মালিকদের হাতে তুলে দিল এয়ারপোর্ট থানার পুলিশ

আগরতলা: হারিয়ে যাওয়া বা খোয়া যাওয়া ২৮টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিল এয়ারপোর্ট থানার পুলিশ। দিল্লি, বিহার, রাজস্থানসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে মোবাইলগুলি উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।পুলিশের প্রযুক্তিনির্ভর তদন্তের মাধ্যমে দীর্ঘদিন ধরে নিখোঁজ থাকা মোবাইলগুলির সন্ধান পাওয়া সম্ভব হয়েছে। উদ্ধার হওয়া ফোনগুলি প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়ায় স্বস্তি ফিরেছে তাঁদের মধ্যে।সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মোবাইল উদ্ধারের বিষয়ে বিস্তারিত জানান এনসিসি-র এসডিপিও সুব্রত বর্মণ। এসময় উপস্থিত ছিলেন এয়ারপোর্ট থানার ইনচার্জ শ্যামল দেবনাথসহ থানার অন্যান্য পুলিশ আধিকারিক ও কর্মীরা।পুলিশের এই উদ্যোগে ফের একবার প্রযুক্তিনির্ভর তদন্তের সাফল্য সামনে এল। হারানো মোবাইল ফিরে পেয়ে পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন সংশ্লিষ্ট মালিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *